

Nov 06, 2026
দিল্লির যন্তরমন্তরে আন্দোলন ঘিরে বিতর্ক, নেতাদের গ্রেফতারি এবং তিহাড় জেলযাত্রার পর এবার নতুন করে রাজনৈতিক ময়দানে নামার প্রস্তুতি সিজেপির। এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার কোচিকেই যন্তরমন্তরে পরিণত করার ডাক দিয়েছেন দিপক। এর আগে দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের আন্দোলনকে সমর্থন করলেও সরাসরি অংশ নেয়নি সিজেপি। নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতেই সেই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন দিপক। তবে এবার কোচিতে বড় আন্দোলনের ডাক দিয়ে নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছে তাঁর দল। দিল্লির বিতর্কিত অধ্যায়ের পর কোচির এই কর্মসূচি কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।