ত্রিপুরা
img

কৈলাসহরে বিজেপির শক্তিপ্রদর্শন, ১৭ ওয়ার্ডেই জয়ের হুঙ্কার

পুরভোটকে সামনে রেখে শক্তিপ্রদর্শনে উত্তাল কৈলাসহর! ২৭ নভেম্বরের নির্বাচনে ১৭টি ওয়ার্ডেই জয়ের লক্ষ্যে বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিল বিজেপি প্রার্থীরা। উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, জেলা সভাপতি বিমল কর সহ অন্যান্য নেতৃত্ব। মন্ত্রী টিংকু রায়ের দাবি, গত পাঁচ বছরের উন্নয়নের নিরিখেই বিপুল জয় পাবে বিজেপি। ১৭ জন প্রার্থীর মধ্যে পাঁচজন পুরনো কাউন্সিলর এবং ১২ জন নতুন মুখ। এবার ভোটের লড়াইয়ে বিজেপির এই জয়ের হুঙ্কার কতটা বাস্তবায়িত হয়, সেটাই দেখার।