

Nov 05, 2026
পুরভোটকে ঘিরে সরগরম কুমারঘাট! বৃহস্পতিবার ১৫টি আসনে বিজেপি প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দেন। এদিন বিজেপির ১৫টি ও সিপিআইএমের দুটি মনোনয়ন জমা পড়ে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৩৬টি মনোনয়ন জমা হয়েছে বলে জানান মহকুমা শাসক শুভম মিনা। আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে মনোনয়ন জমার প্রক্রিয়া। এদিকে নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী।