ত্রিপুরা
img

তেলিয়ামুড়ার ১৫ ওয়ার্ডে বিজেপির মনোনয়ন, শক্তি প্রদর্শন

পুর নির্বাচন ঘিরে তেলিয়ামুড়ায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে! সুবিশাল মিছিল করে তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫টি ওয়ার্ডেই মনোনয়নপত্র জমা দিল বিজেপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা। মনোনয়ন জমার কর্মসূচি থেকে সিপিআইএম-কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। নির্বাচনের আগেই শক্তি প্রদর্শনের এই মিছিল ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তেলিয়ামুড়ায়। তবে ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে, এখন সেটাই দেখার!