ত্রিপুরা
img

কুমারঘাটে বিজেপির টিকিট বণ্টনে অসন্তোষ, দুই নেতার দুই সুর

কুমারঘাটে বিজেপির প্রার্থী তালিকা ঘিরে অন্দরে অসন্তোষের ইঙ্গিত! টিকিট পেলেন না বিদায়ী চেয়ারম্যান বিশ্বজিৎ দাস ও ভাইস চেয়ারম্যান পবন পাল। তবে টিকিট না পাওয়ার ব্যাখ্যায় দুই নেতার বক্তব্যে উঠে এল দুই ভিন্ন সুর। পবন পালের কথায় দায়িত্ব না পাওয়ার আক্ষেপ, অন্যদিকে বিশ্বজিৎ দাসের বক্তব্যে উঠে এল এক ব্যক্তি এক পদ নীতির প্রসঙ্গ। একই দলের দুই বিদায়ী জনপ্রতিনিধির ভিন্ন প্রতিক্রিয়ায় কুমারঘাটের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। শুনুন তাঁদের বক্তব্য।