ত্রিপুরা
img

খোয়াইয়ের ১৫ ওয়ার্ডে বিজেপির মনোনয়ন, শক্তি প্রদর্শন

পুর নির্বাচন ঘিরে খোয়াইয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে! বিশাল মিছিল করে খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডেই মনোনয়নপত্র জমা দিল বিজেপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার খোয়াই মণ্ডল কার্যালয়ের সামনে জমায়েতের পর দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিসটিলা এলাকায় পৌঁছায়। এরপর ১৫ জন প্রার্থী মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং জেলা সভাপতি সমীর কুমার দাস-সহ অন্যান্য নেতৃত্ব। ১৫টি আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি। এখন নজর আসন্ন ভোটের রাজনৈতিক সমীকরণে।