

Nov 05, 2026
পুর নির্বাচনকে কেন্দ্র করে মোহনপুরেও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে! মোহনপুর পুর পরিষদের ১৫টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে দেখা গেল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশাল মিছিল করে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মহকুমা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জমায়েত হন। পরবর্তীতে রিটার্নিং অফিসার তথা মোহনপুরের মহকুমা শাসক শান্তনু বিকাশ দাসের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় শিবিরে ছিল উৎসবের আবহ। এই নির্বাচনকে সামনে রেখে কী বার্তা দিলেন মন্ত্রী রতন লাল নাথ, শুনুন তাঁর বক্তব্য।