ত্রিপুরা
img

ধলেশ্বরে রাস্তা দখল করে শ্যামাপূজা, ক্ষুব্ধ এলাকাবাসী

ধর্মীয় উৎসবের আয়োজন ঘিরে এবার বিতর্কের কেন্দ্রে ধলেশ্বরের তিন নম্বর রোডের ভগৎ সিং চৌমুহনী! অভিযোগ, এলাকায় রাস্তার উপরেই আয়োজন করা হচ্ছে শ্যামাপূজা। আর এই আয়োজনকে কেন্দ্র করেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এলাকাবাসীর আশঙ্কা, রাস্তা বন্ধ করে পূজার আয়োজন করা হলে জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স কিংবা দমকল বাহিনীর গাড়ি এলাকায় প্রবেশ করতে পারবে না। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটলে বিপদের মুখে পড়তে পারেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, জনসাধারণের চলাচলের রাস্তা আটকে পূজার আয়োজন করা উচিত নয়। কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করতেই তাঁদের হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ধর্মীয় আয়োজনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও জরুরি পরিষেবার পথ খোলা রাখার দাবি তুলছেন তাঁরা। শেষ পর্যন্ত এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। শুনুন, কী বক্তব্য এলাকাবাসীর।