

Nov 05, 2026
পুর নির্বাচন ঘিরে ধর্মনগরে বিজেপির শক্তি প্রদর্শন! বর্ণাঢ্য মিছিল করে ধর্মনগর পৌর পরিষদের ২৫টি ওয়ার্ডেই মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার পদ্মপুরস্থিত উত্তর জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর হাতে মনোনয়নপত্র তুলে দেন ২৫ জন প্রার্থী। উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস, বিধায়ক জহর চক্রবর্তী ও যাদব লাল নাথ-সহ দলীয় নেতৃত্ব। মনোনয়ন জমার পর ২৫টি ওয়ার্ডেই বিপুল জয়ের দাবি করেন কাজল দাস। তবে বিজেপির এই আত্মবিশ্বাস ভোটের ফলাফলে কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার!