ত্রিপুরা
img

একই বাড়িতে ফের অবৈধ কাঠ উদ্ধার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

উত্তর জেলার কদমতলার ইছাই লালছড়ায় ফের অবৈধ চেরাই কাঠ উদ্ধার। আব্দুল সামেত নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের কাঠ জব্দ করেছে বনদপ্তর। অভিযানে ছিল পুলিশ ও বিএসএফ। উল্লেখযোগ্য বিষয়, এর আগেও একই বাড়ি থেকে কাঠ উদ্ধার হয়েছিল। তাহলে পূর্বের ঘটনার পরও কীভাবে ফের এই কারবার চলল? আগের মামলার অগ্রগতি কী এবং এবার অভিযুক্তের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া হবে? এই প্রশ্নেই বাড়ছে এলাকায় চাঞ্চল্য। শুধু কাঠ জব্দ, নাকি এবার অবৈধ কারবারের শিকড়ে আঘাত—উত্তর খুঁজছেন এলাকাবাসী।