

Nov 04, 2026
উত্তর ত্রিপুরার বাগবাসায় উত্তেজিত হাতির আক্রমণে প্রাণ হারালেন এক মাহুত। মৃতের নাম ফুল মিয়া। তাঁর বাড়ি কৈলাশহরের ইয়াজিখাওরা এলাকায়। জানা গেছে, বাগবাসা থানাধীন শনিছড়া এলাকায় গতকাল আচমকাই উত্তেজিত হয়ে ওঠে হাতিটি। সেই সময় মাহুত ফুল মিয়ার উপর আক্রমণ চালায় সেটি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শনিছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেয় পুলিশ। হাতিটি কী কারণে উত্তেজিত হয়ে উঠেছিল, তা নিয়ে ইতিমধ্যেই উঠছে নানা প্রশ্ন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও এলাকায়।