

Nov 04, 2026
কৈলাসহরে বিজেপি ছাড়লেন নিতীশ দে। দলত্যাগের পাশাপাশি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা করলেন তিনি। সাংবাদিক সম্মেলনে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে পরিবারতন্ত্র, দুর্নীতি, কমিশন বাণিজ্য এবং পুরনো কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তোলেন বিদায়ী ভাইস চেয়ারম্যান তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য নিতীশ দে। তাঁর দাবি, গত পাঁচ বছর দলের অভ্যন্তরীণ কোন্দল ও অপবাদের কারণে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। আর কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। তবে তাঁর এই অভিযোগের বিষয়ে এখনও দলীয় নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর দলত্যাগে কৈলাসহরের রাজনীতিতে কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর।