

Nov 04, 2026
জোলাইবাড়ির বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। পরিদর্শনকালে NH-08, জোলাইবাড়ি বাইপাস, মোটর স্ট্যান্ড, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ, সুপার মার্কেট এবং ফায়ার সার্ভিসের নবনির্মিত ভবনের কাজ খতিয়ে দেখা হয়। প্রতিটি প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশনা ও আলোচনা করা হয়। জোলাইবাড়ির সার্বিক উন্নয়ন এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নই প্রশাসনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।