

Nov 04, 2026
ধর্মনগর পৌর নির্বাচন ঘিরে তৎপরতা বাড়াল কংগ্রেস। বুধবার ২৫টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এদিন উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি নিরূপম দে, প্রাক্তন জেলা সভাপতি রূপময় ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়ন জমা দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান নিরূপম দে। বাকি পাঁচটি ওয়ার্ডে বুধবার মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। আগামী ২৭ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর ভোটগণনা।