

Nov 04, 2026
ধর্মনগর পুর নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ! ২১ নম্বর ওয়ার্ডে পিপলস্ পার্টির প্রার্থী অঞ্জন শুক্লবৈদ্যর মনোনয়ন জমা, সমর্থনে সিপিআইএম। বুধবার রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। অঞ্জনের দাবি, এলাকার উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার এবং ধর্মনগরে রেল ডিভিশন গঠনের দাবিকে সামনে রেখেই তাঁদের লড়াই। কংগ্রেসের সঙ্গেও সমর্থন নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। অন্যদিকে, ১৫ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী পম্পা দাসগুপ্তও মনোনয়ন জমা দিয়েছেন। সব মিলিয়ে পুর নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা।