ত্রিপুরা
img

NIOS উত্তরপত্র কেলেঙ্কারিতে আটক তিন যুবক, তদন্তে পুলিশ

NIOS পরীক্ষা ঘিরে উত্তরপত্র কেলেঙ্কারির ঘটনায় এবার পুলিশের জালে তিন যুবক। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। জানা গেছে, এই ঘটনায় তিন যুবককে আটক করেছে এনসিসি থানার পুলিশ। অভিযোগ, NIOS পরীক্ষার উত্তরপত্র লেখাকে কেন্দ্র করেই এই কেলেঙ্কারির সূত্রপাত। পরীক্ষা শেষ হওয়ার পরেও কীভাবে উত্তরপত্র লেখার কাজ চলছিল, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর নেপথ্যে আরও কেউ রয়েছে কি না, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। NIOS পরীক্ষা কেলেঙ্কারির নেপথ্যে থাকা আসল চক্রের সন্ধান পেতে এখন পুলিশের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে।