ত্রিপুরা
img

স্মার্ট সিটির চুরি যাওয়া ব্যাটারিসহ দুই অভিযুক্ত পুলিশের জালে

স্মার্ট সিটির ব্যাটারি চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্যাম্পের বাজার এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাটারিও উদ্ধার করা হয়েছে। গোপন সূত্র ও তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানা গেছে। তবে এই চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া ব্যাটারির সংখ্যা কত এবং চুরির পেছনে কোনও সংঘবদ্ধ চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্ব থানার ওসি কৃষ্ণ ধন সরকার।