

Nov 03, 2026
আগরতলা রেলস্টেশনে ফের মাদকবিরোধী অভিযান। পুলিশের তল্লাশিতে তিন মহিলার পিঠু ব্যাগ থেকে উদ্ধার হলো ২৩.৭৭০ কেজি সন্দেহভাজন গাঁজা। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এসআই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বে আগরতলা জিআরপিএসের একটি দল এক নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এলাকায় অভিযান চালায়। আরপিএফ পোস্ট ও শৌচাগারের মধ্যবর্তী স্থানে তল্লাশি চালিয়ে বিহার ও নাগাল্যান্ডের বাসিন্দা তিন মহিলাকে আটক করা হয়। তাঁদের ব্যাগ থেকে উদ্ধার হওয়া সন্দেহভাজন গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে তিন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় বিস্তারিত জানিয়েছেন আগরতলা জিআরপিএস থানার ওসি রাজু ভৌমিক।