
আগরতলা পুর নিগমের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসেবে বিশ্বজিৎ রায়ের নাম ঘোষণা হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
বর্তমান কর্পোরেটর সুমা মজুমদারের পরিবর্তে নতুন মুখকে প্রার্থী করার সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
সুমা মজুমদারের সামাজিক মাধ্যমের একাধিক পোস্টে দলের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ও কটাক্ষের সুর দেখা যাচ্ছে।
তাঁর এই অবস্থানকে ঘিরেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
দলের প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরিবর্তে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের কারণ কী?
তাহলে কি দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে ব্যক্তিগত রাজনৈতিক প্রত্যাশা?
অন্যদিকে, নতুন প্রার্থী বিশ্বজিৎ রায়কে ঘিরে নির্বাচনী প্রস্তুতি শুরু হওয়ার আগেই এই প্রকাশ্য মতবিরোধ বিজেপির সাংগঠনিক ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে।
এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, ব্যক্তির অসন্তোষ কি দলের নির্বাচনী লড়াইকে দুর্বল করবে?