ত্রিপুরা
img

NIOS পরীক্ষা কেলেঙ্কারিতে উত্তরপত্র সহ হাতে-নাতে আটক ৩!

NIOS পরীক্ষা কেলেঙ্কারিতে উত্তরপত্র সহ হাতে-নাতে আটক ৩!রাজ্যের শিক্ষামহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে NIOS পরীক্ষা কেলেঙ্কারি। পরীক্ষা শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরেও কীভাবে চলে উত্তরপত্র লেখার কাজ? এই প্রশ্ন এখন গোটা রাজ্যজুড়ে। দৈনিক সংগ্রাম পত্রিকার খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো পুলিশ প্রশ্নপত্র সহ হাতে নাতে তিনজনকে আটক করল পুলিশ l

পুলিশি অভিযানে প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে তিনজনকে।রাজ্যের শিক্ষামহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে NIOS পরীক্ষা কেলেঙ্কারি। গোপন খবরের ভিত্তিতে 
 আগরতলার নন্দননগরের একটি বাড়িতে হঠাৎ অভিযান চালায় এনসিসি থানার পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরও—এমনকি ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও ওই বাড়িতে দিব্যি চলছিল উত্তরপত্র লেখার অবৈধ কাজ! ঘটনাস্থল থেকে মঙ্গলবারের পরীক্ষার মূল প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ মোট তিনজনকে হাতে-নাতে আটক করেছে পুলিশ।
আটক তিনজনের মধ্যে অন্যতম প্রধান হলেন— প্রসনজিৎ দেববর্মা। যিনি এই চক্রের মূল অভিযুক্ত হগোম মারকা বিক্রম দেববর্মার নিকটাত্মীয় এবং NIOS-এর কথিত সহকারী এজেন্ট হিসেবে কাজ করতেন।পুলিশি অভিযানের টের পেয়েই মুহূর্তের মধ্যে গা ঢাকা দেয় মূল অভিযুক্ত বিক্রম দেববর্মা। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো— অভিযুক্ত বিক্রম দেববর্মা কোনো সাধারণ কেউ নন, তিনি সরাসরি সরকারি লাইব্রেরিতে কর্মরত! একজন সরকারি চাকুরিজীবী হয়ে কীভাবে এই ধরনের শিক্ষা জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে যুক্ত থাকলেন, তা নিয়ে দানা বেঁধেছে তীব্র রহস্য। বিক্রমের নাগাল না পেলেও তাঁর সহকারী ও নিকটাত্মীয়সহ মোট তিনজনকে জালে পুরেছে পুলিশ।সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রশ্ন হলো— পরীক্ষার দিন পেরিয়ে ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরেও কীভাবে অবাধে চলল উত্তরপত্র লেখার কাজ? শিক্ষা দপ্তর কি তবে এই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিল? লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থী ও রাজ্যের জনগণের ভবিষ্যৎ নিয়ে চলা এই ছিনিমিনি খেলার দায় কার? শিক্ষা দপ্তরের ভূমিকা ও নজরদারি নিয়ে আজ সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দানা বাঁধছে।
এদিকে মাঝপথেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, এনসিসি থানায় আটক হওয়া এই প্রভাবশালী চক্রের ব্যক্তিদের শেষ পর্যন্ত কোনো গোপন আঁতাতের জেরে ছেড়ে দেওয়া হতে পারে! যদিও এই আশঙ্কার সত্যতা এখনও নিশ্চিত হয়নি।তবে প্রশ্নপত্র ফাঁসের এই জাল কতদূর বিস্তৃত? এর পেছনে ছায়ার আড়ালে থাকা আসল মাথা কারা? পুলিশ এখন এই চক্রের সব কটি শাখা-প্রশাখা এবং গভীরে লুকিয়ে থাকা কুশীলবদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।