ত্রিপুরা
img

বিএসএফ জওয়ানের উপর হামলা,৭২ ঘণ্টার সময়সীমা

ত্রিপুরায় বিএসএফ জওয়ানের উপর হামলার ঘটনায় এবার সরব প্রাক্তন বিএসএফ কর্মীদের সংগঠন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের প্রতিনিধিরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁদের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আগামী ১২ থেকে ১৮ নভেম্বর দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন তাঁরা। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন সংগঠনের প্রতিনিধিরা।