ত্রিপুরা
img

২০২২ এসটিজিটি পরীক্ষার্থীদের প্রশ্ন, আমাদের দিন কবে আসবে

“আমাদের দিন কবে আসবে?”—এই প্রশ্ন তুলেই  বুধবার রাজ্যর  মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত নিয়োগের আবেদন জানালেন ২০২২ সালের এসটিজিটি পরীক্ষায় অংশ নেওয়া যুবক-যুবতীরা। বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তাঁদের দাবি, ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বহু পরীক্ষার্থীর। তাই মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।