ত্রিপুরা
img

বিজেপি ছেড়ে সিপিআইএমে মমতা, সাব্রুমে নতুন চমক

২৭ নভেম্বরের পৌর নির্বাচনকে ঘিরে সাব্রুমে জমে উঠছে রাজনৈতিক লড়াই। সোমবার বিশাল মিছিল করে সাব্রুম নগর পঞ্চায়েতের ৯টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিল সিপিআইএম। রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের দপ্তরে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। তবে এই প্রার্থী তালিকায় বিশেষ নজর কেড়েছে ৯ নম্বর ওয়ার্ড। সেখানে সিপিআইএমের টিকিটে প্রার্থী হয়েছেন বিজেপি থেকে আসা মমতা দে পাল। তাঁর দলবদল ঘিরে ইতিমধ্যেই সাব্রুমের রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। ৯টি ওয়ার্ডেই প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাম শিবির। আগামী ২ ডিসেম্বর ভোটের ফল ঘোষণা। এখন দেখার, ভোটের ময়দানে এই নতুন সমীকরণ কতটা প্রভাব ফেলে।