

Nov 02, 2026
আগরতলার এডি নগর ড্রপ গেট এলাকায় দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। অতিরিক্ত বোঝাই চালবোঝাই এফসিআই গাড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো একটি মারুতি অল্টো। জানা গেছে, TR-01-AR-1724 নম্বরের এফসিআই গাড়িটি টার্নিং নেওয়ার সময় TR-01-Y-0469 নম্বরের অল্টো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ নিয়ে উঠছে প্রশ্ন।