ত্রিপুরা
img

আমবাসায় ১৪ প্রার্থী নিয়ে মনোনয়ন জমা সিপিআইএমের

আসন্ন পুর নির্বাচনকে ঘিরে আমবাসায় বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সোমবার ১৪ জন প্রার্থীকে নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল সিপিআই(এম)। আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পৌঁছায় মহকুমা শাসকের কার্যালয়ে, যেখানে রিটার্নিং অফিসার রিঙ্কু রিয়াংয়ের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনস্বার্থবাহী পুর পরিষদ গঠনের অঙ্গীকার তুলে ধরেছে দল। পুর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবায় স্বচ্ছতা এবং সাধারণ মানুষের স্বার্থরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন চেয়েছে সিপিআই(এম)-এর আমবাসা মহকুমা কমিটি। আসন্ন নির্বাচনে নিজেদের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদনও জানানো হয়েছে।