

Nov 02, 2026
আসন্ন পুর ও নগর নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি জোরদার করছে সিপিআইএম। সোমবার বিশালগড় ও বিশ্রামগঞ্জে মনোনয়নপত্র জমা দিল দলের প্রার্থীরা। সিপিআইএম মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার জানান, বিশালগড় পুর পরিষদের ১৫টি আসনের মধ্যে ১১টিতে প্রার্থী দিয়েছে দল। অন্যদিকে, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ১১টি আসনেই মনোনয়ন জমা দিয়েছেন বাম প্রার্থীরা। এই লড়াইকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম হিসেবে উল্লেখ করে ভোটারদের সমর্থন চেয়েছেন তিনি। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনস্বার্থবাহী পুর পরিষদ গঠনের বার্তাও তুলে ধরেছে সিপিআইএম।