

Nov 02, 2026
খোয়াই পুরভোটে মনোনয়ন জমা ঘিরে রাজনৈতিক উত্তেজনা। খোয়াই পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। বামফ্রন্টের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পথে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়েছে এবং প্রার্থীদের ভয়ভীতি দেখানো হয়েছে। তবে সেই চাপ উপেক্ষা করেই ১৩টি ওয়ার্ডে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে সক্ষম হয়েছেন বলে দাবি বাম নেতৃত্বের। বাকি দুটি ওয়ার্ডে মনোনয়ন জমা না পড়ার কারণ স্পষ্ট নয়। এই ঘটনাকে ঘিরে খোয়াইয়ের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।