ত্রিপুরা
img

খোয়াইয়ে মনোনয়নে বাধার অভিযোগ, পথে সিপিআইএম

পুরভোটের মনোনয়ন ঘিরে খোয়াইয়ে রাজনৈতিক উত্তেজনা। খোয়াই পুর পরিষদের ১৫টি আসনে সিপিআইএম মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সিপিআইএমের দাবি, সোমবার সকালে শহরের বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে অবস্থান নিয়ে প্রার্থীদের ভয়ভীতি দেখানো হয় এবং মনোনয়ন জমায় বাধা সৃষ্টির চেষ্টা করা হয়। খোয়াই মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক নির্মল বিশ্বাসও একই অভিযোগ তোলেন। পরিস্থিতির কারণে পুলিশ মিছিল নিয়ে এগিয়ে না যাওয়ার অনুরোধ জানায়। পরে ঘটনার প্রতিবাদে খোয়াই শহরে বিক্ষোভ মিছিল করে সিপিআইএম। তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির বক্তব্য জানা যায়নি