

Nov 02, 2026
৩২ মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে আয়োজিত প্রেসিডেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক। গত ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার মূল লক্ষ্য যুবসমাজকে নেশা থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা। ফাইনালে উপস্থিত থাকার কথা রয়েছে বিধায়ক অভিষেক দেবরায়, দেবল দেবরায়, দীপা কর্মকার-সহ বিশিষ্ট ব্যক্তিদের।