

Nov 01, 2026
আলোর উৎসব দীপাবলি উপলক্ষে চারদিনের ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জিরানিয়া মহকুমার চম্পকনগরের শ্রীশ্রী শান্তিকালী সেবাশ্রমে। আগামী ৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত এই আয়োজনে থাকছে যজ্ঞ, নামকীর্তন, কের পূজা ও বনকুমারী পূজা। পাশাপাশি আগামী ৯ নভেম্বর ত্রিপুরাবাসী ও বিশ্ববাসীর শান্তি এবং কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে অশ্বমেধ যজ্ঞ। প্রতিবছরের মতো এবারও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে বিশেষ এই ধর্মীয় আয়োজনের উদ্যোগ নিয়েছে সেবাশ্রম কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।