
ধর্মনগরে দুই সহোদর শুভদীপ রায় চৌধুরী (২৭) ও জয়দীপ রায় চৌধুরীর (২৪) মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করল সিপিআইএম। সোমবার ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্পাদক রতন রায়, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, অভিজিৎ দে-সহ অন্যান্য নেতা-কর্মীরা। উল্লেখ্য, পশ্চিম দেওয়ানপাশা এলাকার এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনায় বিজন দাস ও তাঁর ভাই রাহুল দাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তদন্তে একটি ধারালো অস্ত্র উদ্ধারের খবরও সামনে এসেছে। এদিন সিপিআইএম নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।