ত্রিপুরা
img

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিজেপির ধিক্কার সভা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিতাকে নিয়ে কংগ্রেসের মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল ও পথসভা করল ভারতীয় জনতা পার্টি। আগরতলার রবীন্দ্রভবনের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে-সহ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, জনসমর্থন হারিয়ে দিশাহীন হয়ে পড়েছে কংগ্রেস, আর সেই কারণেই দলের নেতারা দায়িত্বজ্ঞানহীন ও অসংযত আচরণ করছেন। এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সরব হন তাঁরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সহ-সভাপতি ভগবান দাস, ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এবং সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আরও জোরদার করার বার্তাও দেয় বিজেপি।

এই মুহূর্তে