ত্রিপুরা
img

সাব্রুমে সোলার পাম্পের মোটর চুরি, ফসল বাঁচাতে সরকারি সাহায্যের আবেদন

 খরার মরশুমে সেচের ভরসা সোলার পাম্প, আর সেই পাম্পের মোটরই চুরি! সাব্রুমের ইন্দিরানগর এলাকার মজুমদার পাড়ায় এই ঘটনায় চরম দুশ্চিন্তায় কৃষকরা।সাব্রুমের ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাকিয়াবাড়ি সংলগ্ন মজুমদার পাড়ায় সেচ প্রকল্পের সোলার পাম্পের মোটর চুরির অভিযোগ উঠেছে। কৃষক ক্ষীরোহন দেবনাথ জানান, প্রতিদিনের মতো সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, সেচ পাম্পের মোটরটি চুরি হয়ে গিয়েছে। তাঁর দাবি, এই সোলারচালিত পাম্পের সাহায্যে নিজের চার বিঘারও বেশি ধানক্ষেতসহ আশপাশের প্রায় ২০ থেকে ২৫ বিঘা জমিতে সেচ দেওয়া হতো। বর্তমানে বৃষ্টির অভাবে জমিতে জলের তীব্র প্রয়োজন। এর মধ্যে মোটর চুরি হয়ে যাওয়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকরা। এই পরিস্থিতিতে দ্রুত নতুন মোটরের ব্যবস্থা করে জমি ও ফসল রক্ষায় সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষীরোহন দেবনাথ।

এই মুহূর্তে