

Oct 26, 2026
রেশন সামগ্রী নিয়ে আর কোনও বিভ্রান্তি নয়!
রাজ্যের সবকটি রেশন শপে পৌঁছে গিয়েছে সুজি ও ময়দা। আগামী দু’একদিনের মধ্যেই পৌঁছে যাবে চিনিও। সবকটি মহকুমা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে এই দাবি করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী জানান, এ নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই। রেশন সামগ্রী বণ্টন নিয়ে বিভ্রান্তি দূর করতে রাজ্যের সবকটি মহকুমার শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠক শেষে তিনি জানান, রাজ্যের সমস্ত রেশন ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর পর্যন্ত সময় থাকলেও, কালীপুজোর আগেই গ্রাহকরা রেশন সামগ্রী পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।