ত্রিপুরা
img

কাল থেকে ৩৪তম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসব

রিয়াং জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি আর লোকশিল্পের মেলবন্ধন—কাঞ্চনপুরে শুরু হতে চলেছে ৩৪তম রাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী হজাগিরি উৎসব। আগামী ২৭ ও ২৮ অক্টোবর উরিছড়া মাঠে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই উৎসব। রিয়াং জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে কাঞ্চনপুরে শুরু হতে চলেছে ৩৪তম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসব। ত্রিপুরা রাজ্য রিয়াং সোশিও-কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে ২৭ ও ২৮ অক্টোবর কাঞ্চনপুর শহর সংলগ্ন উরিছড়া মাঠে অনুষ্ঠিত হবে এই উৎসব। দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী হোজাগিরি নৃত্যের পাশাপাশি চাকমা নৃত্য, অসমিয়া নৃত্য-সহ বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হবে। ত্রিপুরা, অসম ও মিজোরাম থেকে রিয়াং সমাজের বহু মানুষসহ বিভিন্ন এলাকার উৎসবপ্রেমীরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা। তাঁদের অনুমান, এবারের উৎসবে প্রায় ৮০ হাজার মানুষের সমাগম হতে পারে। সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তার প্রস্তুতি। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের। এছাড়াও উপস্থিত থাকার কথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের। উৎসবের প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে আমাদের প্রতিনিধিকে বিস্তারিত জানিয়েছেন কাঞ্চনপুর দেড়গাং কমিটির সভাপতি রামমোহন মলসই।

এই মুহূর্তে