ত্রিপুরা
img

চাঁদার বিবাদে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন মা-ছেলে

দুর্গাপুজোর অষ্টমীতে চাঁদা নিয়ে বিবাদের জেরে বৃদ্ধাকে মারধরের অভিযোগ! বিশ্রামগঞ্জের নবতারা ক্লাবের দুই সদস্য জয়ন্ত দাস ও বুলু রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী প্রসেনজিৎ রায় ও তাঁর মা কল্পনা রায়।বিশ্রামগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী প্রসেনজিৎ রায় ও তাঁর মা কল্পনা রায়ের অভিযোগ, দুর্গাপুজোর অষ্টমীর দিন চাঁদা নিয়ে বিবাদের জেরে নবতারা ক্লাবের দুই সদস্য জয়ন্ত দাস ও বুলু রায় বৃদ্ধা কল্পনা রায়কে মারধর করেন। এতে তাঁর মাথায় আঘাত লাগে বলে দাবি পরিবারের। এরপর জিবি হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বাড়ি ফেরেন তিনি। পরিবারের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করতে গেলেও পুলিশ অভিযোগ নিচ্ছে না। সিপাহিজলা পুলিশ সুপারের অফিসেও গিয়েও তাঁরা সুবিচার পাননি বলে দাবি। জয়ন্ত দাস শাসকদলের নেতা রতন দাসের আপন ছোট ভাই হওয়ায় প্রভাব খাটানো হচ্ছে বলে অভিযোগ মা-ছেলের। যদিও এই অভিযোগের স্বাধীন সত্যতা এখনও নিশ্চিত নয়। এবার মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপ ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন তাঁরা।

এই মুহূর্তে