ত্রিপুরা
img

ধর্মনগরের এরিয়্যান্স ক্লাবে কালীপুজোর প্রস্তুতি শুরু, বাজেট ৩৫ লক্ষ

শ্যামাপুজো মানেই ধর্মনগরে উৎসবের আমেজ! আর সেই উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রস্তুতি শুরু করে দিল চন্দ্রপুরের এরিয়্যান্স ক্লাব। কালীপুজোকে কেন্দ্র করে ধর্মনগরে উৎসবের আবহ আরও জমিয়ে তুলতে প্রস্তুত চন্দ্রপুরের এরিয়্যান্স ক্লাব। সোমবার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় খুঁটিপুজো। এর মধ্য দিয়েই শুরু হয়েছে এবছরের প্যান্ডেল নির্মাণের কাজ। ক্লাব সূত্রে জানা গেছে, এবার প্যান্ডেল সাজানো হবে দিব্য কৈলাস মন্দিরের আদলে। পাশাপাশি থাকবে আধুনিক লেজার লাইটের বিশেষ ব্যবহার এবং রাস্তার দু’ধারে আকর্ষণীয় আলোকসজ্জা। এবছর পুজোর সামগ্রিক বাজেট ৩৫ লক্ষ টাকারও বেশি। শুধু উৎসবের আয়োজন নয়, পুজোর আগে ও পরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণেরও পরিকল্পনা রয়েছে ক্লাবের। খুঁটিপুজোর মধ্য দিয়ে কাজ শুরু হতেই সদস্যদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ। এখন দর্শনার্থীদের নজর, এবছর কতটা নতুনত্ব নিয়ে হাজির হয় ধর্মনগরের এই পুজো।

এই মুহূর্তে