ত্রিপুরা
img

লক্ষ্মীপুজোর আগে রেশন দোকানে নেই চিনি , প্রতিবাদে সরব সিপিআইএম

লক্ষ্মীপুজোর আগে রেশন দোকানে চিনি না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে সরগরম মোহনপুর মহকুমা। সিপিআইএমের অভিযোগ, খাদ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও মহকুমার কোনও রেশন দোকানেই গ্রাহকদের চিনি দেওয়া হয়নি। ডিলারদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, তাঁদের কাছেই চিনি সরবরাহ করা হয়নি, তাই গ্রাহকদের দেওয়া সম্ভব হচ্ছে না। এই অভিযোগের প্রতিবাদে সিপিআইএম কামালঘাট অঞ্চল কমিটির উদ্যোগে লেম্বুছড়া বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার, সিপিআইএম মোহনপুর বিভাগীয় সম্পাদক সুদীপ দেবনাথ, প্রাক্তন পশ্চিম জেলা সভাধিপতি দিলীপ দাস, অঞ্চল সম্পাদক রঞ্জন রায়, পার্টি নেতা নিরঞ্জন দাস, যুবনেতা সুব্রত গোপ-সহ অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা। লক্ষ্মীপুজোর আগে রেশন গ্রাহকদের কাছে চিনি পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে সিপিআইএম। তবে চিনি সরবরাহ না হওয়ার বিষয়ে প্রশাসন বা খাদ্য দপ্তরের বক্তব্য এখনও জানা যায়নি।