

Oct 24, 2026
কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে মানবিক উদ্যোগ নিল দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি। অন্য এলাকা থেকে বাজারে প্রতিমা বিক্রি করতে আসা ব্যবসায়ীদের হাতে ফল, মিষ্টি ও পানীয় জল তুলে দিয়ে তাঁদের পাশে দাঁড়ালেন সমিতির সদস্যরা। উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি বহিরাগত প্রতিমা বিক্রেতাদের সহযোগিতার বার্তা দিল এই উদ্যোগ। এই কর্মসূচির উদ্দেশ্য ও উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত জানালেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ভবতোষ সরকার, সম্পাদক আশুতোষ দাস-সহ অন্যান্য সদস্যরা।