ত্রিপুরা
img

লক্ষ্মীপুজোর আগে ধর্মনগর বাজারে ক্রেতাদের ভিড়

রবিবার ঘরে ঘরে অনুষ্ঠিত হবে মা লক্ষ্মীর পুজো। পুজোর প্রস্তুতিতে ব্যস্ত উত্তর ত্রিপুরার ধর্মনগরবাসী। প্রতিমা, ফল, মালা ও নাড়ুর দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। প্রতিমার দাম প্রায় অপরিবর্তিত থাকলেও অন্যান্য বছরের তুলনায় মুনাফা কম হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। পুজোর আগের দিন বিক্রি বাড়ার আশায় রয়েছেন বিক্রেতারা।