ত্রিপুরা
img

প্রতিমার দাম স্থিতিশীল, ফলের মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ বাইখোড়া বাজারে। মা লক্ষ্মীর প্রতিমা, মালা এবং পুজোর বিভিন্ন সামগ্রী কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। মৃৎশিল্পীরা জানান, মাটি ও প্রতিমা তৈরির অন্যান্য সামগ্রীর দাম বাড়ায় তাঁদের উৎপাদন খরচ বেড়েছে। তবে ক্রেতাদের কথা মাথায় রেখে এ বছর প্রতিমার দাম তেমন বাড়ানো হয়নি। প্রতিমার সর্বোচ্চ দাম রাখা হয়েছে ৫০০ টাকা। স্থানীয় মৃৎশিল্পীদের পাশাপাশি মেলাঘর থেকেও প্রতিমা নিয়ে বাজারে এসেছেন কয়েকজন ব্যবসায়ী। অন্যদিকে, পুজোর বিভিন্ন সামগ্রীর দাম মোটামুটি অপরিবর্তিত থাকলেও ফলের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী সীমিত পরিমাণে ফল কিনছেন। মূল্যবৃদ্ধির মধ্যেও সাধ্য অনুযায়ী পুজোর সামগ্রী কিনে মা লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে কোজাগরী লক্ষ্মীপুজোকে ঘিরে বাইখোড়া বাজারে উৎসবের আবহ।