ত্রিপুরা
img

লক্ষ্মীপুজোর আগে তৎপর প্রশাসন, শব্দবাজি রুখতে চলবে অভিযান

 কোজাগরী লক্ষ্মীপুজোর আগে শব্দবাজির ব্যবহার রুখতে তৎপর সদর মহকুমা প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। যৌথ উদ্যোগে আগরতলা শহরের একাধিক বাজারে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দীপরাজ দেব। সঙ্গে ছিলেন পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। এদিন এমবি টিলা বাজার, বেলতলী বাজার, এডি নগর বাজার, বটতলা বাজার, মহারাজগঞ্জ বাজার-সহ শহরের বিভিন্ন বাজারে হানা দেন তাঁরা। অতিরিক্ত মহকুমা শাসক জানান, শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে এবং তা কার্যকর করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।