

Oct 19, 2026
মহাষ্টমীর পুণ্যলগ্নে আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হলো কুমারী পূজা। কুমারী মা হিসেবে পূজিত হয় ছয় বছর বয়সি বেদান্তিকা চক্রবর্তী। তাঁর বয়স ৬ বছর ২৮ দিন। বাবা বিশ্বজিৎ চক্রবর্তী এবং মা বর্ণিতা ভট্টাচার্য। তাঁদের বাড়ি কলেজ টিলা এলাকায়। কুমারী পূজাকে ঘিরে সকাল থেকেই রামকৃষ্ণ মিশন চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভক্তরা পুজো দিয়ে কুমারী মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। দুর্গাপূজার মহাষ্টমীতে কুমারী পূজার এই আয়োজনকে ঘিরে মিশন চত্বরে তৈরি হয় ভক্তিময় পরিবেশ।