ত্রিপুরা
img

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়ি

পুজোর আবহে-ই  ভয়াবহ অগ্নিকাণ্ড।গত রবিবার রাতে ইন্দ্রনগর কালী মন্দির সংলগ্ন সঞ্জিত ভৌমিকের বাড়ির ভাড়াটিয়ার ঘরে আচমকা আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ওই ঘরে গোপাল বণিক ও খোকন দেবনাথ নামে দুজন ভাড়া থাকতেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন লাগার সময় ঘরে কেউ ছিলেন না বলে জানা গেছে। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।