

Oct 19, 2026
ইন্দ্রনগর কালীমন্দির সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। গতকাল রাতের এই অগ্নিকাণ্ডের পর বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন সদর মহকুমা শাসক মানিক লাল দাস। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যালোচনা করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বর্তমান পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেয় প্রশাসন। বিপর্যয়ের পর পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।