

Oct 19, 2026
দশেরার উৎসবকে সামনে রেখে এবারও ৫০ ফুটের রাবণ দহনের আয়োজন করছে বর্ণালী সংঘ ক্লাব। আগামী ২১ অক্টোবর বেসিক ট্রেনিং মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতবারের মতো এবারও রাবণ দহনের প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি এলাকার সমাজসেবী পাপিয়া দত্ত রাজ্যবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। উৎসবের আনন্দ ভাগ করে নিতে এবং অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলের সহযোগিতাও কামনা করেছেন আয়োজকরা।