ত্রিপুরা
img

ডুকলীতে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের রাজ্য সম্মেলন

বৃহস্পতিবার ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো ডুকলী পঞ্চায়েত সমিতির মিটিং হলে। সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি দেবশ্রী কলই, রাজ্য সম্পাদক সুজিত দেবনাথ এবং ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের রাজ্য সম্পাদক বিনয়ী মল্লিক-সহ অন্যান্য নেতৃত্ব ও প্রতিনিধিরা। এই সম্মেলনকে ঘিরে শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।