

Oct 04, 2026
ক্রমবর্ধমান বেকারত্ব, শূন্যপদে নিয়োগ না হওয়া এবং নেশা কারবার বৃদ্ধির অভিযোগ তুলে পথে নামল বাঙালি ছাত্র-যুব সমাজ। রবিবার সংগঠনের সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে শূন্যপদ থাকলেও নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না। পাশাপাশি নেশা কারবার রুখতে আরও কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়।