

Oct 04, 2026
আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হল জাতীয় দলগত গানের প্রতিযোগিতা। ভারত বিকাশ পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন দল অংশ নেয়। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন-সহ সংগঠনের বিশিষ্টরা। সংগীতের মাধ্যমে দেশাত্মবোধ, জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক চেতনার বার্তা তুলে ধরা হয়। প্রতিযোগীদের পরিবেশন ঘিরে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।