
আগরতলা পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের নতুন আরসিসি ওয়ার্ড অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রতাপগড় এ/সি এলাকায় নির্মিত জি+১ এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ পুর নিগমের জনপ্রতিনিধি ও আধিকারিকরা।নতুন এই ওয়ার্ড অফিস ভবন চালু হওয়ায় এলাকার বাসিন্দারা নাগরিক পরিষেবা আরও সহজে পাবেন বলে আশা করা হচ্ছে। ওয়ার্ড স্তরে বিভিন্ন প্রশাসনিক ও নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়।
প্রতাপগড় এলাকায় নতুন ওয়ার্ড অফিস ভবন উদ্বোধনের মধ্য দিয়ে পুর পরিষেবা আরও শক্তিশালী করার উদ্যোগের কথাও উঠে আসে অনুষ্ঠানে।